1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেটে আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৯৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬ নং ওয়ার্ডের বায়তুল আখেরাহ জামে মসজিদ পয়েন্টে আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ মে) রাত ৯ টায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক,বিশিষ্ট সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালা শেখ সফিক উদ্দিন।

একতা কল্যাণ সংস্থার আহবায়ক মোঃ হেলু আহমেদ এর সভাপতিত্বে, সংস্থার সদস্য সচিব ফয়জুর রহমান ফয়েজ ও সিনিয়র সদস্য সচিব মাওলানা মাছুমুর রহমান মাছুম এর সঞ্চালনায়
কোরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য হোসাইন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশফাক জামান, এডভোকেট মুহিবুর রহমান, আতাউর রহমান, হোসাইন আহমেদ, সাবু আহমেদ, বায়তুল আখেরাহ জামে মসজিদের সেক্রেটারি শামীম আহমেদ, টুলটিকর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বদর উদ্দিন খান বাবুল, সাজ্জাদ মিয়া প্রমূখ অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মঈন মিয়া, সজল মিয়া, শিরু মিয়া,রিয়াজ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব।
নিজ নিজ অবস্থান থেকে এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।
বক্তারা বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষনিক কাজ করবে আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার সদস্যরা।

যে সমাজে সেচ্ছাসেবী সামাজিক সংস্থা বা সংগঠন থাকে, সেই সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কম হয়। সমাজের শিশু-কিশোর ও তরুণরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূর থাকে, আল- ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক শেখ সফিক উদ্দিন ও তাঁর পরিবার বর্গের জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করা হয়।
পরে বায়তুল আখেরাহ জামে মসজিদের ইমাম দেশ ও জাতীর উদ্দেশ্যে মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD