1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৭৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে ও থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এস আই শংকর চন্দ্র দেব ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর সাকিনস্থ কাচা মিয়ার বাড়ির পূর্ব পাশে বিশ্বম্ভরপুর টু ফতেপুরগামী রাস্তর উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নাঈম মিয়া (১৯), পিতা-জালাল উদ্দিন, সাং-কাশিপুর, ইউ /পি-সলুকাবাদ, থানা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির হেফাজত হতে ২৪ (চব্বিশ) বোতল AC Black বিদেশি মদ উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে তালিকামূলে জব্দ করা হয়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD