1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জে সাংবাদিক আমিনুলের উপর সন্ত্রাসী হামলা : অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৪৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার (৬ মে) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব ও সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিবিসির জেলা প্রতিনিধি আসাদ মণি, মাই টিভি ও আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল কবির মুন্না প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আর টিভির জেলা প্রতিনিধি মো: শহীদ নুর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর স্টাফ রিপোর্টার মুশফিকুর রহিম,দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি বিপলু রজ্ঞন দাস, বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন লিটন, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি শাওন রায়, আমাদের সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার তুষার আহমদ টিপু, নিউ টাইমস্২৪ স্টাফ রিপোর্টার রহিম রানা, বর্তমান সময়.কম স্টাফ রিপোর্টার আক্তার হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

বক্তারা বলেন অভিযুক্ত প্রধান আসামি জিল্লুর রহমান সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত অজ্ঞাতনামা সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করেনি পুলিশ।বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD