1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে হত্যা মামলার সন্দেহভাজন খাগড়াছড়ি জেলা থেকে গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৬৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া সৈয়দ জামাল মিয়ার হত্যা মামলার একজন সন্দেহভাজন আসামীকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে রবিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শনিবার সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল এর সার্বিক সহযোগিতায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই জিন্নাতুল ইসলাম, এস আই সাব্বির আহসান,এস আই আব্দুস ছাত্তার সহ একদল পুলিশ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা থেকে সৈয়দপুর গোয়ালগাও গ্রামের বাদশা মিয়ার ছেলে সৈয়দ জুম্মান আহমদকে গ্রেফতার করেন। ৭ দিনের রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরন করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর সার্কেলের এএসপি শুভাশীষ ধর জানান, আমাদের থানা পুলিশের একটি টিম সৈয়দ জামাল মিয়ার হত্যা মামলার একজন আসামীকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা থেকে সন্দেহভাজন ১জনকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য যে, সৈয়দপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সৈয়দ জামাল মিয়া মৃত্যুবরণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে প্রায় আরো ১০ জন আহত হয়েছিল। নিহতের ভাই সৈয়দ হোসাইন মিয়া বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান সহ পাঁচজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD