1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

তাহিরপুরের শাহিদাবাদে আগামী ২৪ মে চালু হবে বর্ডার হাট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৯৬ দেখা হয়েছে

 

তাহিরপুর প্রতিনিধি ::

তাহিরপুরে বর্ডার সংক্রান্ত চুড়ান্ত সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল ২টায় সীমান্তের শাহিদাবাদে বর্ডার হাট পরিচালনা কমিটির এক যৌথ সভা অনুষ্টিত হয়।
দু’দেশের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট(এডিএম) পর্যায়ে শাহিদাবাদ হাট এলাকায় এ বৈঠকটি অনুষ্টিত হয়েছে।

বৈটকে আগামী ২৪ মে শাহিদাবাদ বার্ডার হাটটি চালু হবে মর্মে আলোচনা হয়।
বাংলাদেশ থেকে যে সকল পন্য বর্ডার হাট দিয়ে ভারতে যাবে, সে সকল পণ্য হলো প্রাণ আরএফএলের বিভিন্ন প্রকার পণ্য যেমন, চিপস, চানাচুর, বিভিন্ন প্রকার হাউজহোল্ড প্লাস্টিক পণ্য, ক্রোকারিজ পণ্য, বিভিন্ন রকমের জুস, আইস ললি, লিচু ড্রিংস, পোষাক ইত্যাদি।
বিভিন্ন প্রকার সবজি যেমন বেগুন আলু, মুলা, চাল কুমরা, সজিনা, ডেরশ, বরবটি, ডাঁটা, মরিচ, বিভিন্ন প্রকার শাক সব্জি ইত্যাদি।
কমদামি লটের কাপড়, বাচ্চাদের প্যান্ট, থ্রি কোয়ার্টার, ট্রাউজার গেঞ্জি ইত্যাদি।

ভারত থেকে যে সকল পন্য বর্ডার হাট দিয়ে বাংলাদেশে আসবে, সেগুলো হলো পান, চকলেট, কসমেটিক্স, আপেল, আনারস, আঙ্গুর, কমলা। বিভিন্ন প্রকার মসলা, বিভিন্ন প্রকার বিস্কুট, কমদামী শাড়ি, থ্রি পিছ ইত্যাদি।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জিসওয়াল, মেঘালয় শিলং এর এডিএম জারার মোহন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) একে এম আব্দুল্লাহ বিন রশিদ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD