1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

নেত্রকোনার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৩৯ দেখা হয়েছে

 

রিপন কান্তি গুণ,নেত্রকোনা ::

নেত্রকোনা জেলার দশ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মীকে তাদের বাসা বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, শনিবার প্রতি জেলায় বিক্ষোভ কর্মসূচীর কথা ছিল। আমাদের শনিবারের কর্মসূচীকে বানচাল করা এবং নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক সৃষ্টি করার লক্ষ্যে এর দুই দিন আগ থেকেই রাতের আঁধারে জেলার ১০ উপজেলার বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ নেত্রকোনা সদর উপজেলায় ৯ নেতাকর্মীকে, দূর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়াসহ ২ নেতাকে, কলমাকান্দা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ মতিনসহ ৫ নেতাকর্মীকে, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ৫ নেতাকর্মীকে, মোহনগঞ্জ উপজেলায় বিএনপির ৬ নেতাকর্মীকে, মদন উপজেলায় ২ নেতাকর্মীকে, আটপাড়ায় ২ নেতাকর্মীকে, পূর্বধলায় ১ নেতাকে গ্রেফতার করেছে।

বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বিএনপির কর্মসূচি বানচাল, চলমান আন্দোলনকে বাধাঁগ্রস্থ করা এবং ক্ষমতায় টিকে থাকার নীল নকশা বাস্তবায়ন করতে সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করে দলের নিরীহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে রাতের আধারে তাদের বাসা বাড়িতে গিয়ে গণগ্রেফতার করেছে।

তিনি আরো অভিযোগ করেন, গ্রেফতারকৃতদের আদালতে আনা হলে আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট খোকন আসামিদের আইনী সহায়তা প্রদানের জন্য এগিয়ে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মারধর করে।
সেইসঙ্গে তাদের জন্য খাবার নিয়ে যাওয়া ও দেখতে যাওয়া স্বাজনরাও আহত হয়েছেন। এটি ন্যাক্কারজনক ঘটনা।
এমন ঘটনা আমাদের জেলায় আর কখনো ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান বলেন, বিএনপির শনিবারের কর্মসূচির সাথে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে আগে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD