1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেট সিটিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থীকে ইসির নোটিশ

  • আপডেটের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৫০৩ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল)কে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০) মে বিকেলে এই দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল কাদের।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সিটি করপোরেশনের আচরণবিধি ২০১৬ এর ৫ এর বিধি অনুযায়ী, যে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না।
যে কারণে এই দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। যার ফলে সকল প্রার্থীরা ২ জুন থেকেই প্রচার-প্রচারণা শুরু করার কথা রয়েছে । আর আগামী ২১ জুন এ সিটিতে ইভিএমে যথারীতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD