1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

নগরীর ৩৬ নং ওয়ার্ডবাসীর ভালবাসা পেলে ডায়নামিক মানব সেবক হতে চান সাংবাদিক বাবর

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৭৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

পেশায় আপাদমস্তক ফটো সাংবাদিক বদরুর রহমান বাবর এর দীর্ঘ দিনের ইচ্ছে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে মানুষের সেবা করা। এরই লক্ষ্য নিয়ে সাংবাদিকতা করে সেটারও অনেকাংশ পালন করেছেন অনেক দিন ধরে । এবার তার ইচ্ছে সরাসরি মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়ে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখা । আর সেই ইচ্ছে থেকেই বিগত ৫ বছর ধরে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে দিন কাটাচ্ছেন শহর তলির বালুচর এলাকায়। আর করে যাচ্ছেন নানা উন্নয়নমূলক কর্মকান্ড। তার স্বপ্ন একদিন তার বালুচর এলাকা সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত হবে। এতে মানুষের জীবন মানে ব্যাপক উন্নয়ন হবে এবং তিনি মানুষের সেবা করার সুযোগ পাবেন। তার সেই ইচ্ছার প্রতিফলন হতে চলেছে এবার। শহরতলির বালুচর, আল ইসলাহ, সোনার বাংলা, জোনাকি, আরামবাগ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা নিয়ে গঠিত হয়েছে সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডেই আদি নিবাস বদরুর রহমান বাবর এর। যদিও তার শৈশব ও কৈশোর কেটেছে সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায়। সাধারন মানুষের জন্য বাবর এর হৃদয় সব সময় কাঁদে। মানুষের জন্য কিছু একটা করতে পারলেই তিনি যেনো প্রশান্তি অনুভব করেন। ছোট বেলা থেকেই তার মানুষের কল্যানে কাজ করা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনেক নজির রয়েছে। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কতটুকু ইবা করা যায় মানুষের জন্য। সেই অভিপ্রায় থেকে বাবর তার পৈতৃক বসতবাড়ি এলাকায় সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। তার স্বপ্ন বাস্তবায়ন হলে ডায়নামিক ওয়ার্ড উপহার দিবেন বাসিন্দাদের এটাই তার প্রত্যাশা।
৩৬ নং ওয়ার্ড বাসির প্রতি কাউন্সিলর প্রার্থী তরুন সমাজ সেবক ও সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন আমি আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগনা, কারো নাতি ইত্যাদি। আপনারা আগামী ২১ জুন নির্বাচনে আমাকে আপনাদের পবিত্র আমানত ভোট দিন। আমি দৃঢ় বিশ্বাস করছি আপনাদের কাজ পাগল বাবর অবশ্যই আপনাদের সেই আমানতের মর্যাদা রক্ষা করবে এবং আপনাদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক ও সন্ত্রাস-দু্র্ণীতিমুক্ত ডায়নামিক ওয়ার্ড গঠনে সর্বশক্তি প্রয়োগ করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD