1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ছাতকের সৈদেরগাঁও পূর্বপাড়া গ্রামের রাস্তার বেহাল দশা : জনভোগান্তি চরমে

  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৫৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈদেরগাঁও পূর্বপাড়া ব্রিজ হতে সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তাটির বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
ফলে গ্রামবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,২০১৩ সালে সাবেক ইউপি সদস্য মরহুম আপ্তাব আলী তালুকদার রাস্তায় মাটি ভরাট কাজ করেন। এতে কাঁচা এ রাস্তাটি চলাচলের উপযোগী হয়। ২০২২ সালের ভয়াবহ বন্যায় রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
এ পর্যন্ত রাস্তায় এক টুকরি মাটিও পড়েনি। কোনো জনপ্রতিনিধি এ রাস্তা উন্নয়ণের ব্যাপারে কাজ করতে দেখা যায়নি।
ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী ক্ষমতায় থাকাকালীন সময়ে রাস্তাটি মাটি ভরাট সহ পাকা করণের আশ্বাস দেয়া হয়েছিলো। তৎকালিন সময়ে ইউপি সদস্য আব্দুল জলিল মহল্লাবাসীকে জানিয়েছিলেন, রাস্তায় ১ হাজার ফুট পাকাকরণ সহ মাটি ভরাট করা হবে। কিন্তু মহল্লাবাসীকে এমন আশ্বাস দেয়ার পরও রাস্তাটিতে এ পর্যন্ত কোন সংস্কার কাজ হয়নি।
বর্তমানে বর্ষার সময়ে বৃষ্টিপাতের কারণে রাস্তায় থাকা গর্তে পানি জমে কাঁদামাটিতে পরিণত হয়েছে।
উঁচু-নিচু ঢেউ-ঢেউ, স্থানে-স্থানে গর্ত ও পিচ্ছিল রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছেন।
এতে স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জনভোগান্তি লাঘবে দ্রুত এ রাস্তায় মাটি ভরাট সহ পাকা করণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD