1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জের আদালতে বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৪৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩২ জন জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার রাত ১০টায় তারা সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে বুধবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে জামিন না দিয়ে উপরোক্ত আবেদন শিশু আদালতে শুনানির জন্য পাঠানো হয়েছে।

বুয়েটের শিক্ষার্থী ফাহিমের মামা মনোয়ার হোসেন বলেন, আমাদের সন্তানদের জামিন হয়েছে এতে আমরা খুশি। আমরা চাই, উক্ত মামলা থেকে আমাদের নিরীহ-নিরপরাধ সন্তানদের যেন দ্রুত রেহাই দেওয়া হয়। মূলত তারা বেড়াতে এসেছিল।

বুয়েটের অপর শিক্ষার্থী আব্দুল বাবির বাবা মোহাম্মদ মতিউর রহমান বলেন, জামিনে মুক্তির আদেশে আমরা আদালতের প্রতি খুবই খুশি ও সন্তুষ্ট।
তিনি বলেন, আমাদের ছেলেরা হাওরে এসেছিল ঘুরতে। এখানে তারা কোনো অপরাধ করেনি। আমরা আশা করি, আদালত এ মামলা থেকে দ্রুত আমাদের সন্তানদের ভবিষ্যাতের কথা বিভেচনা করে অব্যাহতি দেবেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩২ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে। বেড়ানোর একপর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটি আটক করে পুলিশের দুটি স্পিডবোট। এসব শিক্ষার্থীসহ ৩৪ জনকে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করেন। বুয়েটের ওই শিক্ষার্থীরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই টাঙ্গুয়ার হাওরে এসেছিলেন বলে এমন অভিযোগ এনে মামলা দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD