1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী পালন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৯৯ দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার ::

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটি, সিলেট জেলা, মহানগর, এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ৩১ অগাস্ট বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল রহঃ মাজার ও ওসমানীর মাজার জিয়ারত, ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম, জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য কামাল তালুকদার, মহানগর কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম প্রমুখ। মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের পুত্র, জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত হয়েছে। স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
জাতীয় জনতা পার্টি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে।
তিনি আরো বলেন, আমাদের দেশের অভ্যন্তরীন সংকট আমাদেরই নিষ্পত্তি করতে হবে। সংকট সমাধানে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং সকল দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে।
আমি এর বিকল্প কিছু মনে করছি না।
তাই আমি সরকার ও সকল দলকে সহনশীল হওয়ার আহবান জানাই। পরে প্রয়াত বঙ্গবীর এমএজি ওসমানী সহ সদ্য মৃত্যুবরন করা দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান, জেলা কমিটির সভাপতি এডঃ আব্দুল মতিন দ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD