1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে হবিবপুর গ্রামবাসীর মানববন্ধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ঠ লেখক ও গবেষক ডঃ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায়  জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল শান্তিনগর পয়েন্টস্থ হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এলাকার একজন স্বনামধন্য ব্যাক্তি। তিনি হবিবপুর গ্রামের কৃতি সন্তান।
হলিয়ারপাড়া মাদরাসা নিয়ে গ্রামের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে ।
বর্তমানে তিনি এ মামলায় জেল হাজতে রয়েছেন।
উক্ত সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন ধর্যের বাঁধ ভাঙ্গলে ষড়যন্ত্রকারীরা পালাবার রাস্তা খুঁজে পাবেনা।

বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তি দাবী করেন।

হবিবপুর গ্রামের বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আকবর আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, শান্তিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আব্দুল হান্নান, কমিটির সদস্য আনিসুর রহমান, হলিয়ারপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, সমাজসেবক আব্দুল মনাফ, কবির উদ্দিন, সাহেদ আহমদ, মাওলানা সমসু মিয়া সুজেল,  হাফিজ শিহাব উদ্দিন, ডাক্তার আশরাফ আলী, মাহমুদুল হাসান সহ আরো অনেকে।

এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন মানবন্ধনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD