1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লালের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সভা

  • আপডেটের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে অশালীন ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, কোষাধ্যক্ষ আলী হোসেন খান, হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসাইন, শাহ এস এম ফরিদ, মোঃ দোলন মিয়া, আশরাফুল আলম প্রমূখ
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া গত বুধবার বাড়ী জগন্নাথপুর গ্রামে অবস্থিত আছিম শাহ (রাঃ) এর মাজারের বাৎসরিক ওরসে’ গাঁজার গন্ধ ও জুয়ার আসর, গান বাজনা তো আছেই’ এ বলে তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন।

আমরা কোন অলি আউলিয়ার বিপক্ষে নই উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, উক্ত পোস্টকে কেন্দ্র করে মাজারের অতি উৎসাহিত কিছু লোক বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়াকে জড়িয়ে বিভিন্ন আইডি দিয়ে আপত্তিকর পোস্ট সহ মিথ্যা তথ্যের মাধ্যমে ফেইসবুকে নানা ভাবে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা অত্যান্ত মানহানিকর ও স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি স্বরূপ।
সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া
দীর্ঘ দিন ধরে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতার মত মহান পেশার সাথে জড়িত রয়েছেন।
সামাজিকভাবেও এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।
তাকে সামাজিকভাবে হেয় করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অশালীন পোস্ট দেয়া হয়েছে বলে আমরা মনে করছি।
নেতৃবৃন্দ এমন অশালীন পোস্ট পরিহার করে ফেইসবুকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যতায় কঠোর আন্দোলনের মাধ্যমে এর সমুচিত জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD