1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
এ সময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানা পুলিশের উপ সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান ও সফিউল ইসলামের নেতৃত্বে পুলিশ সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়কের সদরপুর ব্রীজের পশ্চিমপাশে অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেটকার তল্লাশীর সময় চালক ও এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতে টের পেয়ে পালিয়ে যায়।পরে তল।লাশী চালিয়ে থানা পুলিশ প্রাইভেটকার থেকে ৮টি নীল পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজা জব্দ করা হয় ।
যার বাজার মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।
আটককৃতরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার নতুন পৈন্দা গ্রামের মো. নুরুল হকের পুত্র মো. সিদ্দিকুর রহমান ও একই থানার বানীপুর গ্রামের উমর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫)।
অন্য ব্যক্তিদের নাম জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD