1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ১২০ বস্তা ভারতীয় চিনি ও নগদ টাকাসহ ১১ চোরাকারবারি আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৬৭২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১২০ বস্তা ভারতীয় চিনি, নগদ ১৩ লাখ ১৪ হাজার টাকাসহ ১১ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই জিয়া উদ্দিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনি বোঝাই ২টি পিকআপ গাড়ি ও ২টি প্রাইভেটকার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকাসহ তাদেরকে আটক করা করে। গ্রেফতারকৃত হলেন, হবিগঞ্জ সদর থানার সিরাজ মিয়ার ছেলে অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), সুনামগঞ্জ পৌর এলাকার বরপাড়া গ্রামের দিলু মিয়ার ছেলে মাসুম মিয়া (২৪), হবিগঞ্জের চুনারুঘাট থানার সবর মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মৃত শাহাজ উদ্দিনের ছেলে আমীর হোসেন (২৭), দুলাল মিয়ার ছেলে আলাল মিয়া (২৪), হাশিম উদ্দিনের ছেলে মোঃ শরিফ আহমদ (২৫), হবিগঞ্জের চুনারুঘাট থানার মকসুদ আলীর ছেলে মোঃ মামুন মিয়া (২২), চুনারুঘাট থানার লুৎফুর রহমানের ছেলে মোঃ সজিব হোসেন (২০), বানিয়াচং থানার সুজন মিয়ার ছেলে আনহার মিয়া (২৫), চুনারুঘাট থানার মৃত মর্তুজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)।
গ্রেফতারকৃতদের বুধবার (১ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD