1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র সদস্যরা শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের বাড়ি-বাড়ি

  • আপডেটের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৫০৮ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (৩ জানুয়ারী) বুধবার রাতে বাড়ি- বাড়ি গিয়ে প্রায় দুইশত কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের জীবন সদস্য জুয়েব আহমেদ, সাবেক সভাপতি মাসুম মিয়া, সংগঠনের বর্তমান সভাপতি জামাল হোসেন, সহ- সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক নাছিফ হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমরান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল জামান ছানি, সদস্য জুবায়ের আহমেদ, সদস্য রুমন রায়হান, সদস্য সুমন প্রমূখ।
উল্লেখ্য যে, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক নানান কর্মকান্ড করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ রাত ৮ টায় পৌর শহরের হাবিব নগর, পৌরসভার পিছনের কলোনি, সুইচগেট এলাকা, আলখানার পাড় সহ রাস্তার ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতের শুরুতে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় জনসাধারণ সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের ভূয়সী প্রশংসা করেন ।

এদিকে এই মহতি উদ্যোগ সম্পন্ন করার জন্য সংঘটনের সাথে সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের প্রতিষ্ঠাতা মিজানুর রাসেল ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD