1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের পূর্বকাতিয়া গ্রামে খুন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ১৪৬৭৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ৯নং পাইলগাও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামে গতকাল রাতে জব্বার মিয়া(৫২) নামের একজন কর্মজীবি দিনমজুর মানুষকে খুন করা হয়েছে।এই নিয়ে পুরো গ্রামে জনমনে আতংক বিরাজ করছে।

গতকাল বুধবার (২৫ এপ্রিল) সকালে ঐ গ্রামের বৃদ্ধা চান্দু বিবি (৭০) সকালে পুকুর পাড়ের দিকে হেটে গেলে, তিনি পুকুর পাড়ে একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে, চিৎকার চেচামেচি শুরু করেন।তারপর আশেপাশে লোকজন ছুটে এসে জব্বার মিয়ার ক্ষতবিক্ষত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন।ঐদিন জগন্নাথপুর থানায় রেজাউল কবীর বাদী হয়ে একটি জিডি করেছেন বলে জানা গেছে।জগন্নাথপুর থানার তদন্ত পুলিশ অফিসার তজমুল ইসলাম, এলাকাবাসীর ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদেরকে জানান যে,দীর্ঘদিন ধরে জব্বার মিয়া পূর্বকাতিয়া গ্রামের জহরুল ইসলামের খামারে কাজ করে আসছেন।সহজ সরল প্রকৃতির ভালো মানুষ ছিলেন।জহুরুল ইসলাম জেলে যাবার পর,তার একমাত্র ছেলে রেজাউল কবীরের সাথে তিনি মৎস্য খামারে কাজে যুক্ত হন। তাদের পূর্ব শত্রুতার জেরে মাঝে মাঝে ঐ গ্রামের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আকমল হোসেনের সাথে তাদের বাকবিতন্ডা গালাগালি ও হুমকি ধামকি লেগেই থাকত।

তদন্ত পুলিশ কর্মকতা জানান,জব্বার মিয়াকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিক ধারনা করছি। তার মাথায় ও শরীলের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জগন্নাথপুর উপজেলা হাসপাতের মর্গে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি,বিস্তারিত পরে জানানো হবে।এই হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত আমরা তা বের করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD