1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট :

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে লোকমান (৩৫) নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন ও অপর ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায়ে উল্লেখ করা হয়, এক সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে।
বৃহস্পতিবার দুপরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত লোকমান জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত হুমায়নের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে র‌্যাবের অভিযানে ১টি পিস্তল, ১টি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আটক হন লোকমান। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের উপপরিদর্শক হাফিজুর রহমান।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নুরুন্নবী অভিযোগপত্রটি দাখিল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD