1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় ১ লাখ টাকার চেক হস্তান্তর

  • আপডেটের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার উন্নয়নে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গত ৫ ফ্রেব্রুয়ারী বিকাল ৪ টায় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া মন্দির প্রাঙ্গঁনে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন বাড়ী জগন্নাথপুর গ্রামের চৌধুরী বাড়ী নিবাসী, নেদারল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা, এলাকার সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী কে এস চৌধুরী মনি।
চেক প্রদানকালে প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী এবং গ্রামের এই কৃতি সন্তান মনি চৌধুরী বলেন, আমি জন-প্রতিনিধি কিংবা লোক দেখানোর জন্য সাহায্য-সহযোগিতা করছি না।
মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য এটাই বাস্তব। আমি মানুষের বিপদে- আপদে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
এলাকার মানুষের মায়া ও মমতায় আমি মুগ্ধ তাই নাড়ীর ঠানে বার বার দেশে আসি।
তিনি আরো বলেন, গ্রামের মানুষ ভাল থাকলেই আমি ভাল থাকি। যতটুকু সম্ভব গরীব, অসহায় ও গ্রামের মানুষের উন্নয়নে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো।

তিনি এলাকার উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসারও আহবান জানান।


এ সময় উপস্থিত ছিলেন সুধাংশু শেখর রায় বাচ্চু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কালা রায়, সাংবাদিক অমিত দেব প্রমূখ।

উল্লেখ্য: বাড়ী জগন্নাথপুর গ্রামের চৌধুরী বাড়ী নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী কে এস চৌধুরী মনি প্রতিবছর এলাকার উন্নয়নে এবং দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন।
তাছাড়া এলাকার সামাজিক কর্মকান্ডে সহযোগিতা ছাড়াও গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িঁয়ে নানাভাবে সাহায্য-সহযোগিতা করার কারণে সর্বমহলে তিনি প্রশংসার দাবী রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD