স্টাফ রির্পোটার ::
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার (১৫ রমজান) জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গঁনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ সাদীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ , উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মো: মাসুম বিল্লাহ, ইন্সট্রাক্টর ইউ আর সি, মো: হারুনুর রশীদ চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, সমাজ সেবা কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক কমিশনার মো: লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাবেক প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য, লুদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, হাসান ফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, চিলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, আজিজুল হক, নুর আলম,সালিক আহমদ, মুকুল চন্দ্র সরকার, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জগন্নাথপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম, মাসুদ, সমিরুদ্দিন, সন্টু আচার্য, মোনায়েম , নৃপেশ দাশ, বিশ্বজিৎ দাস, বাচ্চু কুমার গোপ, অনির্বাণ দাস, ইকবাল হোসেন, মিল্টন ধর, শায়েক আলমগীর, জুবায়ের, দিপেন্দু, মামুন, বদরুল, রাহীমুর প্রমূখ।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট, মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক, সর্বস্তরের শিক্ষকবৃন্দ, সমাজের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সু-সম্পন্ন করতে পারায় সবাইকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
Leave a Reply