1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৫০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ রমজান, ২৯ শে মার্চ) ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোঃ আব্দুল হাই এর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জগন্নাথপুর চরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনছারী, ইকড়ছই মাদরাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা আল ইসলাহ এর সাবেক সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাব্বির আহমদ, সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন মুন্না, সমাজ সেবক মোঃ আব্দুল জলিল ময়না, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি আবুল হোসেন মিজি, ব্যবসায়ী মাওলানা লায়েক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা অলি উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি রিয়াজ রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মাওলানা মিছবাহ উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী বিল্লাল হোসেন, মোঃ জাহিদ মিয়া, মোঃ হেলিম মিয়া, ছায়াদ আলী, মোঃ আব্দুর রহীম, আজিজুল ইসলাম, মির্জা শামীম আহমদ, মোঃ আব্দুল সাজিদ, আসকর আলী, দেলোয়ার হোসেন, রুমেল আহমদ, শেবু মিয়া, মোঃ লুৎফুর রহমান, শিফুল মিয়া, মোঃ খালেদ আহমদ, রায়হান আহমদ, হামজা, মিজানুর প্রমূখ।


আলোচনায় সিয়াম সাধনার এই মাসে ব্যবসায়ীদের উদ্যোগে নানা শ্রেণী-পেশার রোজাদারদের মধ্যে গণ ইফতারের আয়োজন করায় আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, রমজান উপলক্ষে এটি একটি মিলনমেলা, এ মহতি উদ্যোগ প্রতিবছর যেন বহমান থাকে সেদিকে নজর রাখার জন্য সকল ব্যবসায়ীদের সু-দৃষ্টি কামনা করা হয়।

ইফতার পূর্বে দেশ-জাতী ও ব্যবসায়ীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনছারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD