1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

তাহিরপুরে মাদকের চালান সহ দুই মাদক কারবারি আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর থানার মাদক সম্রাট মোঃ জালাল মিয়া (৩৩) ও মোঃ সুজন মিয়া (৩১)কে অর্ধ লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান সহ আটক করেছে থানা পুলিশ।

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪ নং বড়দল উত্তর ইউনিয়নের শিমুল তলা (গৈরাবাজ) গ্রাম থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ও একটি প্লাস্টিকের বেগের ভিতরে থাকা ভারতীয় ৫১ বোতল মদ উদ্ধার করে।

আটককৃত দুই মাদক কারবারি জালাল মিয়া বড়দল উত্তর ইউনিয়নের শিমুল তলা (গৈরাবাজ) আব্দুল খালেকের ছেলে ও সুজন মিয়া ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের রইছ মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ভারতীয় একটি মাদক চালান এনে জালাল মিয়ার বসত বাড়িতে ক্রয় বিক্রয় করছে।
এমন সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামের নেতৃত্বে এ এস আই নাজিম উদ্দিন সহ একদল সঙ্গীয় ফোর্স ভোর রাতে মাদক সম্রাট জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্তিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি প্লাস্টিকের বস্তা ও একটি প্লাস্টিকের বেগে ভর্তি ৫১ ভারতীয় মদের বোতল সহ মাদক কারবারি জালাল মিয়া ও সুজন মিয়াকে আটক করে।
পরে তাদের হাতে থাকা বস্তা ও ব্যাগে তল্লাশি করে ভারতীয় MOMENTS GRAIN VODKA-৩২ টি (৩৭৫এমএল) কাঁচের বোতলে, ভারতীয় McDowells No-1 RESERVE WHISKY ORGINAL FOR SALE IN MEGHALAYA ONLY-০৫ (পাঁচ) বোতল ৩৭৫এমএল কাঁচের বোতল ও ভারতীয় AC BLACK-১৪ টি ৩৭৫ এমএল কাচের মদের বোতল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা।

সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে।
আজ সকালে আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD