1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে আদালতের নির্দেশে ৫৫ টি দোকানঘর ভাড়া হবে নিলামে

  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জ এর জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের আওতাধীন ৭ নং ওয়ার্ডের ইকড়ছই (ডহরের পাড়) নামক স্থানে বিরোধকৃত ভূমির উপর থাকা ৫৫টি টিনশেড দোকানঘর ভাড়ার আয়-ব্যায়ের হিসাব বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারী করেছেন জগন্নাথপুর থানা পুলিশ।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাননীয় বিজ্ঞ আদালতে দায়েরকৃত স্বত্ব মোকদ্দমা নং ৫০৭/২০২১, আদেশ নং ২১৮, তারিখ-০৩/০৩/ ২০২৪ ইং, স্মারক নং ৮৬(২)/০১, তারিখ- ১৪/০৩/২০২৪ ইং এবং জগন্নাথপুর থানার জিডি নং ৮৭৫ তারিখ-১৯/০৪/২০২৪ ইং এর আলোকে উল্লেখিত ৫৫ টি দোকানঘর মাসিক ভাড়া নিতে জগন্নাথপুর থানার মাধ্যমে নিলামে অংশ গ্রহনের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২৮/০৪/২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় থানা কম্পাউন্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখিত ৫৫ টি দোকানঘর পৌরসভার ১৭২ নং জে এলস্থিত ইকড়ছই মৌজার বিভিন্ন খতিয়ানের সাবেক এস এ দাগ নং ৬৮৫ ও আর এস দাগ নং ৯২৯, ৬৪৯, পরিমান ৩.৩৫ একর বা তিন একর ৩৫ শতাংশ ভূমি বলে জানা গেছে ।

উক্ত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে দু’পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলে আসছে।
এদিকে গত ৩ মার্চ সুনামগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক কাগজপত্র পর্যালোচনাক্রমে উপরোক্ত ভূমির উপরে থাকা বিরোধীয় ৫৫ টি টিনসেড দোকানঘরের ভাড়া গ্রহন করা ও আয়-ব্যায়ের হিসাব জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক দোকান ভাড়া বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৮/০৪/ ২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় থানা কম্পাউন্ডে দোকান ভাড়া নিলামে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা গেল। এ বিষয়ে থানা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে।
বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD