1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক শংকর রায় : শেষকৃত্য সম্পন্ন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবীণ সাংবাদিক, দৈনিক মানবজমিন ও উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি বাবু শংকর রায় (৭০) সোমবার রাত (২২ এপ্রিল) অনুমান ১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আকস্মিক মৃত্যুবরণ করেন।
তিনি জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাড়ী জগন্নাথপুর গ্রামের গিরিন্ড রায়ের পুত্র।
মৃত্যুকালে তিনি ২ ছেলে স্ত্রী সহ অশংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকালে জগন্নাথপুর কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পাদন করা হয়।
প্রবীন সাংবাদিক শংকর রায় সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক ও একজন নাট্য সংগঠক ছিলেন।
তিনি নাট্যবাণীর সাবেক কর্মকর্তা ছাড়াও একজন শিল্পী হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে গানও গাইতেন।
উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক নির্বাচিত সদস্য ও বিটিভিতে অতিথি শিল্পী হিসাবেও অভিনয় করেছেন।

প্রেসক্লাব সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়ীত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সনাতন ধর্মালম্বীদের নানা উন্নয়নে তিনির অবদান রয়েছে।

এদিকে প্রবীণ সাংবাদিক শংকর রায়ের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD