1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

  • আপডেটের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৯১ দেখা হয়েছে

সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার::

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, “বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ইং উদযাপিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সুলেখা দে এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ রোকনুজ্জামান,
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায়, জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু,
পিপি ড.খায়রুল কবির রুমেন, জিপি এডভোকেট আখতারুজ্জামান আহমদ সেলিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলীসহ বিচারপ্রার্থী উপকারভোগী ব্যাক্তিবর্গ।

আলোচনাসভা শেষে লিগ্যাল এইডের সেরা প্যানেল আইনজীবী এডভোকেট নাজনীন বেগম ও এডভোকেট হানিফ সোলেমানকে ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড মেলায় অংশগ্রহনকারী জেলা তথ্য অফিস, জেলা কারাগার, জেলা জাতীয় মহিলা সংস্থা ও মহিলা পরিষদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিচারক ও বিচারপ্রার্থী জনসাধারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD