1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে চোর চক্রের ৪সদস্য গ্রেফতার: ৩টি টমটম উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৬০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৪সদস্যকে গ্রেফতার করে ৩টি টমটম উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চোরদের বুধবার (৮এপ্রিল) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে টমটম চুরি হলে টমটমের মালিকগন থানায় অভিযোগ দায়ের করলে থানার এসআই মো. মিজানুর রহমান সহ একদল পুলিশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় গিয়ে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় প্রথমের আবু সালেহ ও রাহেল আহমদকে গ্রেফতার করেন। তাদের তথ্য মতে টমটম গুলো উদ্ধার করে চোর চক্রের সদস্য নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী (শান্তিপাড়া) গ্রামের আব্দুল হাসিমের ছেলে মোহন আহমেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার নারকিলা গ্রামের সফর আলীর ছেলে জুবেদ মিয়া (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মধ্যসমেত গ্রামের মৃত সিরাজ উদ্দিননের ছেলে আবু সালেহ (৩৩) ও একই উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে রাহেল আহমদ (২৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৪সদস্যকে গ্রেফতার করে ৩টি টমটম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD