1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ষাঁড়ের লড়াই বন্ধ না হলে তাওহীদী জনতা গণ-অবস্থান কর্মসূচি পালন করবে –শায়েখে কাতিয়া জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক জগন্নাথপুরের ৫ তরুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানব পাচার আইনে মামলা প্রতিবন্ধীকে কারামুক্তির নামে হাঁস বিক্রির টাকা যুবদল নেতার পকেটে, সহায়তায় জামাত নেতা : জগন্নাথপুরে সংবাদ সম্মেলন জগন্নাথপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন জগন্নাথপুরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশকের ঈদ শুভেচ্ছা জগন্নাথপুরে তরুন সমাজসেবক ও কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে ৫’শ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ জগন্নাথপুরে উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স- কয়ছর আহমেদ এমপি

জগন্নাথপুরে পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার : চোরাইকৃত ৩টি টমটম উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার সহ চোরাইকৃত ৩ টি টমটম উদ্ধার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য সহ গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা গেছে, বিভিন্ন সময়ে জগন্নাথপুর থানার জগন্নাথপুর পৌরসভাধীন জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টের পৌর ভবনের গেইটের সামনের রাস্তার উপর হইতে গত ০৩/০৫/২০২৪ ইং তারিখে একটি ৪ চার ব্যাটারী চালিত, টমটম (অটোরিক্সা) গাড়ী, পৌরসভাস্থ হেলিপ্যাডের সামন হইতে একটি নীল রংয়ের ব্যাটারী চালিত টমটম (অটোরিক্সা) এবং জগন্নাথপুর পৌরসভাস্থ টিএনটি অফিসের সামনের রাস্তা থেকে একটি নীল রংয়ের ব্যাটারী চালিত টমটম (অটোরিক্সা) গাড়ী অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়া যায়।
এ ঘটনায় জগন্নাথপুর থানার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে মোঃ শাহাব উদ্দিন (২৮), বাদী হয়ে অজ্ঞাতনামা চোর/চোরদের আসামী করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানার মামলা নং-০৬, তারিখ- ০৮/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

মামলাটি রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মরকর্তা এস আই (নিঃ) মোঃ মিজানুর রহমান এর তদন্তে নামেন। তদন্তকালে জগন্নাথপুর পৌরসভাস্থ পৌর পয়েন্ট হইতে নেত্রকোনা জেলার গোবিন্দশ্রী (শান্তিপাড়া) গ্রামের আব্দুল হাসিমের পুত্র মোহন আহমেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার নারকিলা গ্রামের সফর আলীর পুত্র জুবেদ মিয়া (৩২) কে আটক করিয়া নিজ হেফাজতে গ্রহণ করিয়া আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জগন্নাথপুর পৌর পয়েন্টের সামনে থেকে গত ০৩/০৫/২০২৪ খ্রি: তারিখ ব্যাটারী চালিত মিশুক টমটম অটোরিক্সা চুরি করার বিষয়টি স্বীকার করে।

তাদের দেওয়া তথ্য মতে, আসামী মোহন আহমদকে সাথে নিয়ে হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানা এলাকায় উপস্থিত হইয়া নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় আসামী আবু সালেহ ও রাহেল আহমদকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আসামী আবু সালেহ ও রাহেল আহমদের হেফাজত হইতে নবীগঞ্জ থানাধীন মনসুরপুর সাকিনের প্রবাসী এনাম উদ্দিনের বাড়ীর ভিতরে গ্যারেজে থাকা (ক) ১ (এক) টি লাল রংয়ের ব্যাটারী চালিত শিশুক (অটোরিক্সা) যাহাতে ৪ টি ব্যাটারী আছে।
(খ) ১ (এক) টি নীল রংয়ের ব্যাটারী চালিত টমটম (অটোরিক্সা), উক্ত টমটম (অটোরিক্সায়) ব্যাটারী নাই, (গ) ১ (এক) টি নীল রংয়ের ব্যাটারী চালিত টমটম (অটোরিক্সা) উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করতঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামী মোহন আহমেদ, জুবেদ মিয়া, আবু সালেহ ও রাহেল আহমদ,কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার ও চোরাইকৃত ৩টি টমটম উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD