1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্ববিদ্যালয় যেন আগের জায়গায় ফিরে না যায় –ফরিদ উদ্দিন আহমেদ

  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষা, সুশাসন, গবেষণা, অবকাঠামোগত উন্নয়নে রয়েছে অনন্য উচ্চতায়।
একসময় এ বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত, মারামারি-হানাহানি, সেশনজট, র‌্যাগিংসহ বিভিন্ন বিভিন্ন ধরণের অরাজকতা ও অনিয়ম ছিল।
আমি আসার পর দীর্ঘ প্রচেষ্টায় সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন কোনো অনিয়ম কিংবা কোনো ধরনের অরাজকতা নেই।
আমার দায়িত্বও শেষ হয়ে আসছে, আমি চলে গেলে যাতে এ বিশ্ববিদ্যালয় পিছিয়ে না পড়ে। আগের জায়গায় ফিরে না যায়। সেজন্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজ বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকাবিষয়ক কর্মশালায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, ‘বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অনেকদূর এগিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে এখন কোনো ধরনের সেশনজট নেই, র‌্যাগিং নেই, মাদক নেই।
শিক্ষা ও গবেষণা ভালোভাবে চলছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা কোনো ধরণের ছাড় দিচ্ছি না, যারা বেস্ট অবদি বেস্ট তাদের নিয়োগ দিচ্ছি। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রেও সবকিছুই ডি-নথি, ডিজিটাল হাজিরার অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমি আসার পর থেকে আমার জানা মতে কারো সাথে কোনো ধরনের অন্যায় কিংবা অবিচার করা হয়নি। তবুও কেউ যদি মনে করে তার প্রতি অবিচার করা হয়েছে, আমি সাথে সাথে তার ব্যবস্থা নেবো।
তবে কেউ অন্যায়ভাবে আবদার করলে তা কখনোই পূরণ করা হবে না।

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে, শিক্ষার মান ও বাজেট বাড়াতে হবে।
আমাদের বিশ্ববিদ্যালয় এখন শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের দিকে এগুচ্ছে।
গত বছরও এপিএ র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে ছিল। আমরা চেষ্টা করে যাচ্ছি এবছর ভালো একটা অবস্থানে থাকতে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এপিএ ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ইউসিসির অতিরিক্ত পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, এপিএ’র ফোকাল পয়েন্ট, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD