1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের মুক্তাগাছা থানা পরিদর্শন

  • আপডেটের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৯৩ দেখা হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ ::

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ বিপিএম, পিপিএম জেলার মুক্তাগাছা থানার বার্ষিক পরিদর্শন করেছেন।
আজ (১১ মে ২০২৪ খ্রি:) শনিবার বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, বিপিএম, পিপিএম।
শুরুতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ।
পরবর্তীতে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।
তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের নিমিত্তে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
তিনি থানায় কর্মরত অফিসার ফোর্স-এর দৈনন্দিন কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা, মালখানা, হাজতখানা, ব্যারাক, থানা প্রাঙ্গন এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। থানায় আগত সেবা প্রত্যাশীদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিক-নির্দেশনাসহ ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহীনুল ইসলাম ফকির , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD