1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ এর জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১২ মে) জগন্নাথপুর দলিল লেখক কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ বশির আহমদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আফাজ উদ্দিন পেয়েছেন ৬ ভোট, অপর প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ বশির উদ্দিন পেয়েছেন ৪ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ নাজমুল ইসলাম চৌধুরী ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম মোঃ কমর উদ্দিন পেয়েছেন ৮ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আবু মিয়া ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম দুলাল মিয়া পেয়েছেন ১২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম মোঃ রনি মিয়া পেয়েছেন ১১ ভোট।
ভোট গননা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ সরওয়ার চৌধুরী।
সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটাররা সু-শৃংখলভাবে একে-একে তাদের ভোট প্রয়োগ করেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় সহ সভাপতি পদে হোসেন মোঃ অলিউর রহমান, কোষাধ্যক্ষ পদে দ্বিপক কুমার দে ও দপ্তর সম্পাদক পদে জাকির চৌধুরীকে নির্বাচিত করা হয়।
উক্ত দলিল লেখক সমিতির নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ নানা শেণী-পেশার প্রতিনিধিগন পরিদর্শনে আসেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, দলিল লেখক জুহেল মিয়া, প্রিজাইডিং অফিসার কালীপদ দাস, সহকারী নির্বাচন কমিশনার দলিল লেখক আব্দুল করিম ও বিভাস দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD