1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে জিপিএতে মাদ্রাসার চেয়ে স্কুল এগিয়ে, জিপিএ-৫ ২৮টি

  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৭৫ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শতকরা পাশের হারে মাদ্রাসা এগিয়ে ও জিপিএ-৫ এর হিসেবে মাদ্রাসার চেয়ে স্কুল এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এবারের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৩২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ১৭৫৭ জন কৃতকার্য এবং ৫৬৫ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৮টি। গড় পাশের হার ৭৫.৬৭%।

উপজেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই প্রতিষ্ঠানটির পাশের হার ৯৬.০৮% এবং সবচেয়ে বেশি ৪টি জিপিএ-৫ পেয়েছে স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ৫টি।

অপরদিকে এবারের অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় উপজেলার ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৮৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৩৪ জন কৃতকার্য ও ১৪৮ জন অকৃতকার্য হয়েছেন। গড় পাশের হার ৮৩.২২%।
জিপিএ-৫ প্রাপ্ত দুটি প্রতিষ্ঠান হচ্ছে হলিয়ার পাড়া ফাজিল মাদ্রাসা ও সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলিম মাদ্রাসা। আর গড় ফলাফলে এগিয়ে রয়েছে বালিকান্দি দাখিল মাদ্রাসা । তাদের পাশের হার ৯৮.০০%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD