1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক পদে নজমুল ইসলাম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী

  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ এর জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোঃ নজমুল ইসলাম চৌধুরী। নির্বাচনে প্রাপ্ত ভোট ২৬ টির মধ্যে তিনি পেয়েছেন ১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মোঃ কমর উদ্দিন। তিনি পেয়েছেন মাত্র ৮ ভোট।
নির্বাচনে প্রত্যোক প্রতিদ্বন্ধী প্রার্থীর ভোটের সংখ্যার তুলনায় তিনিই সর্বোচ্চ ভোট পেয়ে সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন।
দলিল লেখক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক দুই-দুই বারের নির্বাচিত সহ – সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
মোঃ নজমুল ইসলাম চৌধুরী জগন্নাথপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শেরপুর চৌধুরী বাড়ী নিবাসী মরহুম আব্দুল মালিক চৌধুরী (কুটি মিয়া)র ছেলে।
তার পিতা মরহুম আব্দুল মালিক চৌধুরী কুটি মিয়াও ছিলেন একজন সুনামধন্য দলিল লেখক। ১৯৪০ ইং হইতে ১৯৯০ ইং সন পর্যন্ত তিনি জগন্নাথপুর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।
জগন্নাথপুর উপজেলার দলিল লেখক সমিতির তৎকালীন সভাপতি হিসাবেও দায়ীত্ব পালন করেছেন তিনি।
নব-নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক নজমুল ইসলাম চৌধুরীর বড় ভাই মোঃ আব্দুল কাদির চৌধুরীও জগন্নাথপুর সাব-রেজিস্টার অফিসের একজন সুনামধন্য প্রবীণ দলিল লেখক।
নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ নজমুল ইসলাম চৌধুরী শেরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সহ সভাপতি ও আলো ব্লাড সমাজ কল্যান সংস্থার সাবেক সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন দক্ষ সংগঠক হিসাবে পরিচিত।
এদিকে এলাকার সমাজ সেবক ও সামাজিক অঙ্গনের প্রিয়মূখ, সদা হাস্যোজ্জ্বল মোঃ নজমুল ইসলাম চৌধুরী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সম্মানিত সকল দলিল লেখক ও সর্বস্থরের জনসাধারণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD