1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে বশির আহমদের সেঞ্চুরি

  • আপডেটের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৫১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পূনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দলিল লেখক বশির আহমদ।

নির্বাচনে প্রাপ্ত ভোট ২৬ টির মধ্যে তিনি একাই পেয়েছেন ১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন।
তিনি পেয়েছেন ৬ ভোট। অপর প্রার্থী মোঃ বশির উদ্দিন পেয়েছেন ৪ ভোট।
দলিল লেখক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হিসাবে তিনি এ নিয়ে একটানা ৩ বার নির্বাচিত হলেন।

গত ১২ মে অনুষ্ঠেয় দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে পূনরায় নির্বাচিত হয়ে সংবাদমাধ্যমে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেন।
তিনি বলেন সকলের সহযোগিতা ও ভালবাসায় আমি এ পর্যন্ত একটানা তিন তিন বার নির্বাচিত হয়েছি।
আমার চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষকে সেবা দিতে এসেছি, যতদিন এ পেশায় থাকবো সব কিছুর উর্ধ্বে থেকে মানুষের সেবা করে যাবো।
তিনি আরও বলেন, আমার পিতাও দেশ স্বাধীনের আগ থেকে ২০০১ সাল পর্যন্ত সনদপ্রাপ্ত দলিল লেখক ছিলেন।
পিতার সুনাম ধরে রাখার জন্যই ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এ পেশায় নিয়োজিত রয়েছি।
আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল দলিল লেখক ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বশির আহমদ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ১ নং কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD