1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা ” নামে নতুন সামাজিক সংগঠনের শুভ সুচনা উপলক্ষে জমকালো আয়োজনের মাধ্যমে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কেক কাটার মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।

সোমবার (২০ মে) উদ্বোধন পূর্বক আলোচনা সভায় অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও আব্দুর রহিম তালুকদার এর পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন অত্র ক্লাবের সাধারণ সদস্য জুবায়ের হাসান সাহেদ, স্বাগত বক্তব্য রাখেন অত্র ক্লাবের সাধারণ সদস্য নুর আলম রাজা। প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য তেরাব মিয়া, রানীগঞ্জ কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শাহ জামান উল্লাহ মুক্তার, সমাজ সেবক হাবিবুল বাশার, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক গোলাম সারোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন আবুল খয়ের, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইসলাম আলী, আব্দুল সামাদ, অত্র ক্লাবের সদস্য মো. আজহারুল ইসলাম সোহাগ, মুহিবুর রহমান, জুবের উদ্দিন, ইয়াসিন আলম বক্স, জাকির হোসেন, রাকিব আলী, জাহান, ইমন, রিজু, শফিনুর, মিনহাজ, পাভেল, আহমদ হাসান মাহদী, আপ্তাব উদ্দিন, তারেক, মাহদী, ফারহান ও রামিম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে উদ্বোধন করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD