1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে ব্যাস্ত সময় পার করলেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৬ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ::

জগন্নাথপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ব্যাস্ত সময় পার করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ ইকবাল চৌধুরী।

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদে পৌছলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

দিনব্যাপী পর্ব নির্ধারিত পৃথক কর্মসূচির মধ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভুমি অফিস পরিদর্শন, কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন, মজিদপুর কমিউনিটি ক্লিনিক দর্শন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, পাইলগাঁও জমিদার বাড়ি পরিদর্শন, জগনাথপুর থানা পরিদর্শন, জগনাথপুর পৌরসভা পরিদর্শন সহ জগন্নাথপুর সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

এদিকে বিকেল ৫ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এলাকা ভিত্তিক সকল শ্রেণি-পেশার মানুষকে স্কীমের যোগ্যতা অনুসারে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায় প্রমূখ।

এ সময় জন-প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ব্যবসায়ী, পেশাজীবি সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD