1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২০০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার এর উদ্যোগে ১২ জন প্রশিক্ষনার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ মে) বিকেলে জগন্নাথপুর (নতুন) থানা ভবনের সামনে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার এর অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক ট্রেইনার নুর আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আলী হোসেন খান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর ওয়ালটনের পরিচালক ও মনুষ্যত্ব ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেন, শুকরিয়া ফ্যাশন এর পরিচালক মোঃ আকমল হোসেন, সমাজ সেবক মনসুর আলী, প্রতিষ্ঠানের ট্রেইনার শহিদুল ইসলাম, , প্রশিক্ষনার্থী মাজহারুল ইসলাম, নিজাম, যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন, যুবায়ের আহমদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন জগন্নাথপুর উপজেলায় এই প্রথম ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার একটি সুন্দর উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগটি অত্যান্ত প্রশংসনীয়।
শিক্ষার কোন শেষ নেই, কোন বয়স নেই। এখানে প্রশিক্ষণ দিয়ে এলাকার বেকার ছেলেরা বেকারত্ব দূরীকরণ সহ জীবন-জীবিকা নির্বাহ করতে পারবে।
পাশাপাশি প্রশিক্ষনের মাধ্যমে যে ড্রাইভিং লাইসেন্স অর্জিত হবে, সেটা সড়ক দুর্ঘটনা প্রতিরোধেও অগ্রনী ভূমিকা পালন করবে।

বক্তারা দেশের উন্নয়নে এবং ড্রাইভিং শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করতে যুবকদের প্রতি আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD