1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ছাতকে ৩০০ বস্তা ভারতীয় চিনি ভর্তি কাভার্ডভ্যানসহ দুই চোরাকারবারী আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৮৩ দেখা হয়েছে

ছাতক সংবাদদাতা ::

সুনামগঞ্জের ছাতকে চোরাই পথে আনা ৩০০ বস্তা ভারতীয় চিনি ভর্তি একটি কাভার্ডভ্যান সহ দুই চোরাচালান কারবারীকে আটক করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭ টা ১০ মিনিটে জগন্নাথপুর ডাবর রোডের ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের কচুরগাও এলাকায় থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একটি নীল ও হলুদ রংয়ের এস.কে কার্গো সার্ভিস নামীয় কাভার্ড ভ্যান হইতে ৩০০ বস্তা,অর্থাৎ (১৫০০০) কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ ওসি বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম এর দিক নির্দেশনায় এস আই এস এম মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, এসআই মোঃ সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ তোলা মিয়া, এ এসআই মোঃ শরিফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় চোরাচালান কারবারের সাথে জড়িত যশোর জেলার কোতোয়ালি থানার নমুরালী মোড় ৯ নং ওয়ার্ডের মুছা মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের আশ্রব আলীর ছেলে আব্দুল মনাফ (৩০) সহ ঢাকা মেট্রো ট ১৬-৭৯৩৭ নং একটি কাভার্ডবভ্যান হইতে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তায় মোট-১৫০০০ কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি আটক করা হয়।
যার আনুমানিক মুল্য ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে এস আই এস এম মাইনুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেসিয়াল পাওয়ার এক্টে মামলা নং -১৩/২৪ দায়ের পূর্বক ধৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, আটকৃত আসামিদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চোরাচালান কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD