1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

যুক্তরাজ্য প্রবাসী ছাত্র নেতা জাকারিয়া আহমেদ এর বাড়িতে হুমকি ও ভাঙচুর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৫ দেখা হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের জগন্নাথপুর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও জাস্টিস ফর ভিক্টিমস ইউকের কালচারাল সম্পাদক জাকারিয়া আহমেদ এর বাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক হামলা ও ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী জাকারিয়া আহমেদ এর ছোট ভাই আবু রায়হান এই অভিযোগ করেন। উনার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাদের বাড়ীতে এমন হামলা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, জগন্নাথপুর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও জাস্টিস ফর ভিক্টিমস ইউকের কালচারাল সম্পাদক জাকারিয়া আহমেদ দীর্ঘ দিন ধরে বর্তমান সরকারের অবৈধ ক্ষমতা দখল ও সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠীর বেপরোয়া, কতৃর্ত্ববাদী ও জুলুমবাজের বিরুদ্ধে একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হরণ করার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিকরায় জাকারিয়া আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের জেরে তার বাড়ীতে এমন হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ নিয়ে আতংকে আছে তার পরিবারের সদস্যরা ।

এ বিষয় নিয়ে যুক্তরাজ্য প্রবাসী জাকারিয়া আহমেদ এর ছোট ভাই আবু রায়হান জগন্নাথপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগটি আমলে নেয়নি বলে জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য প্রবাসী জাকারিয়া আহমেদ এর বাড়ীতে এমন হামলায় ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন জগন্নাথপুর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD