1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ঈদ উপলক্ষে গুচ্ছ গ্রামের মানুষের মূখে হাসি ফুটালেন ওসি আমিনুল ইসলাম

  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৬৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
জানা গেছে, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্’র দিক নির্দেশনায় এবং জগন্নাথপুর থানা পুলিশের ব্যবস্থাপনায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণসহ জগন্নাথপুর থানার ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের গুচ্ছ গ্রামের ১০০ টি পরিবারের মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট দুধসহ গরম মসলা বিতরণ করা হয়।
বিতরণকালে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, এস আই (নিঃ) রফিজুল মিয়া সহ থানার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
গুচ্ছ গ্রামের বাসিন্দারা বলেন, একটানা বৃষ্টি ও নদীতে পানি বাড়ায় রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছি।
চারিদিকে পানি থাকার কারণে পরিবারের লোকজনকে নিয়ে আমরা খুবই কষ্টে ছিলাম।
ঈদ উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করায় আমাদের পরিবারের সদস্যদের মূখে হাসি ফুটেছে।
তারা আরো বলেন, বন্যার পানি ও কাদাঁ উপেক্ষা করে ওসি আমিনুল ইসলাম স্যার আমাদের জন্য ঈদ উপহার নিয়ে আসায় আমরা খুবই খুশি হয়েছি।
তিনি একজন মানবিক, নিরহংকারী ও সাদামনের মানুষ।
গুচ্ছ গ্রামের পক্ষ থেকে এ মহতী উদ্যোগের জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানান তারা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেয়।
পুলিশ জনগনের বন্ধু, আর আমরা হচ্ছি তাদের সেবক। জনগণের জান-মালের নিরাপত্তা প্রদানে পুলিশ সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, পুলিশ এ মানষিকতা নিয়ে কাজ করছে বলেই থানার সকল পুলিশ সদস্যদের ব্যাক্তিগত অনুদান থেকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ঈদের আনন্দকে গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন ।
যাদের অনুদানে গরীব ও হতদরিদ্র মানুষের মূখে হাসি ফুটেছে আমার সেইসব গর্বিত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD