1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে হাজি শাহজাহান মিয়ার উদ্যোগে হাজারো নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শালিসি ব্যাক্তিত্ব মরহুম আলহাজ্ব ফিরোজ মিয়া তালুকদার এর সুযোগ্য পুত্র মেসার্স আলহাজ্ব ফিরোজ এন্টার প্রাইজের সত্বাধিকারী, সুনামগঞ্জ জেলা মার্চেন্ট গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এক হাজার অসহায় নারী-পুরুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ জুন) সকাল ১০ ঘটিকার সময় পৌর শহরের ইকড়ছই গ্রামের (পুরাতন থানার সামনে) শাড়ী ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহজাহান ফিরোজ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ আলী ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মির্জা মুহিবুর রহমান, ছিলিমপুর জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী মোঃ উকিল আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সমাজ সেবক আবু মিয়া, আছকির মিয়া, কদ্দুছ আলী প্রমূখ।
ঈদবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, হাজী শাহজাহান মিয়া তালুকদারের উদ্যোগে প্রতি বছরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাড়ী ও লুঙ্গি বিতরণের মাধ্যমে তিনি গরীব ও অসহায় মানুষের মূখে হাসি ফুটান।
এটি একটি মানবিক কাজ।
তার সুনামধন্য পিতা মরহুম হাজি ফিরোজ মিয়ার ঐতিহ্য ধরে রাখতে তিনি মানুষকে সাহায্য সহযোগিতাসহ মানবিক কাজ করে যাচ্ছেন।
এ ধরনের মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখায় বক্তারা তাকে ধন্যবাদ জানান।
ঈদ বস্ত্র বিতরনপূর্বে হাজী শাহজাহান ফিরোজ তালুকদার এর পরিবারের সকল মুর্দ্দেগান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর থানা মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD