1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে এমপি এম এ মান্নানের হাইজেনিক সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৮০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জগন্নাথপুরে বন্যার্ত মানুষের মাঝে হাইজেনিক সামগ্রী বিতরণ করলেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান।
তিনি আজ শনিবার (২২ জুন) সকালে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার কলকলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা দূর্গত মানুষের মাঝে হাইজেনিক সামগ্রী বিতরন করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক এবং ইউনিসেফের সহযোগিতায় মোট ২৫০টি হাইজিনিক সামগ্রীর প্যাকেটজাত কার্টুন বন্যায় আক্রান্ত মানুষকে উপহার হিসাবে বিতরন করা হয়।


এদিকে সকাল ১১ টায় জগন্নাথপুর সামাদ আজাদ অডিটোরিয়ামে বন্যায় আশ্রিত মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে হাইজিনিক সামগ্রীর কার্টুন তুলে দেন আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এ সময় তিনি তাদের সাথে কুশলাদি বিনিময় করে বলেন, জননেত্রী শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় আছেন বলে মানুষ শান্তিতে আছে।
চলমান বন্যায় কোন মানুষ না খেয়ে মারা যাবে না।
সরকার বিভিন্নভাবে বন্যার্ত মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন এটা প্রাকৃতিক দূর্যোগ, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
তিনি সকলের সু-স্বাস্থ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তি গঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসনাত আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, সিলেটের ইউনিসেফ প্রধান কাজী দীল আফরোজ, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী খালেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর শফিকুল হক শফিক, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD