1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনা কমাতে পুলিশের অভিযান

  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট পরিচালনা করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল এর এএসপি। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হবে।
সোমবার (পহেলা জুলাই) দুপুরে উপজেলার প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট মোবাইল কোর্ট পরিচালনা করেন শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল এর পুলিশ ইন্সপেক্টর ট্রাফিক মো. হানিফ মিয়া। এ সময় জগন্নাথপুর ট্রাফিক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃষ্টি ভেজা দিনে এই অভিযানে ৫টি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা করা হয় ও আরও ৫টি মোটরসাইকেল জগন্নাথপুর থানায় জব্দ রাখা হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল এর পুলিশ ইন্সপেক্টর ট্রাফিক মো. হানিফ মিয়া বলেন, জগন্নাথপুরের সড়কে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং ট্রাফিক পুলিশের অভিযান জোরদার করার মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

এ ব্যাপারে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার সার্কেল এএসপি শুভাশিষ ধর বলেন, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল সড়ক মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রীবহন ইত্যাদি অনিয়মের কারণে সাম্প্রতিক সময়ে জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনা বেড়েছে। তাই নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD