1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বাড়ছে পানি, আতংকিত পানিবন্ধি মানুষ : নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৮৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত ৩ দিন ধরে একাধারে ভারি ও মাঝারি বৃষ্টিপাতের কারণে আবারো পানি বাড়তে শুরু করেছে।
উপজেলার সকল নদ-নদী, হাওর, খাল-বিল, রাস্তাঘাট ও বাড়িঘরে নতুন করে বন্যার পানি দেখা দেওয়ায় বন্যা কবলিত এলাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
উপজেলার মানুষ প্রথম ধাপের বন্যার আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ।
গত তিন দিন ধরে মুষলধারে ভারি ও মাঝারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে।

যার ফলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। উপজেলার চিলাউড়া-হলদিপুর, কলকলিয়া, রানীগঞ্জ, পাটলী, মিরপুর, সৈয়দপুর- শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও ইউনিয়নসহ জগন্নাথপুর পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা, হাট-বাজারে আবারো নতুন করে বন্যার পানি দেখা দিয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশিরভাগ গ্রামীণ রাস্তাঘাট- সড়কে বন্যার পানিতে তলিয়ে গেছে।
একাধারে গত ৩ দিনের ভারি ও মাঝারি বৃষ্টিপাতের কারণে নতুন করে পানি বাড়ায় বিভিন্ন গ্রামীন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে নৌকা যোগে চলাচল করছেন পানিবন্ধি ভূক্তভোগী জনসাধারণ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জানিয়েছেন, এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বেশিরবাগ গ্রামীন রাস্তা পানিতে তলিয়ে গেছে।
কোন কোন যায়গায় সড়কের উপর দিয়ে পানি অতিক্রম করছে।
নিন্মাঞ্চলের বেশিরভাগ বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।
আমরা নিরাপদ আশ্রয়ের জন্য সবাইকে বলে দিচ্ছি।
আমরা আমাদের পক্ষ থেকে পানিবন্ধি মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD