1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিদেশে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রানীগঞ্জ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের মানববন্ধন

  • আপডেটের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে

নিজেস্ব প্রতিবেদক::
বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে রকিব উদ্দিনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করা, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা।

শনিবার (১৫জুন) বিকেলে বিকেলে রানীগঞ্জ কলেজের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের নেতা শাহ জামাল উল্লাহের সভাপতিত্বে ও যুবলীগ নেতা দুলন মিয়া পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী এখলাছুর রহমান আখলই, জুয়েল মিয়া, আব্দুল তাহিদ জুয়েল, লিলু মিয়া, উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, যুগ্ম আহবায়ক জাকির হোসাইন, গোলাম রব্বানী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, রায়হান তালুকদার, শিপন মিয়া, কাউছার আহমদ, দিদার আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় দেশবিরোধী চক্র দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রকিব উদ্দিন নামে এক বিএনপির কুলাঙ্গার ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি রকিব উদ্দিনের নেতৃত্বে একটি চক্র মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে। এতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে ঐ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD