1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে নলজুর নদীতে পড়ে বেঁচে গেলো তিন বছরের শিশু : কর্তৃপক্ষের অবহেলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের অতি ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু থেকে নলজুর নদীতে এক শিশু পড়ে যাওয়ার ঘটনায় পৌর শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।
তবে ঝুঁকিপূর্ণ এ সেতু ইতিপূর্বে উপজেলা প্রশাসন অনুপযোগী হিসাবে ঘোষণা দিলেও এটা এখন জনগনের চলাচলের একমাত্র ভরসা।
তবে জোড়াতালি দিয়ে পৌর প্রশাসন এটাকে সংস্কার করলেও দু-পাশে কোন রেলিং না দেয়ায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা।

জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার জালালপুর গ্রামের মুজিব মিয়া তার শিশু পুত্র রুহান (৩) কে নিয়ে বুধবার জগন্নাথপুর বাজার থেকে বাড়িতে আসার পথে শহরের ডাকবাংলো সেতু পারাপারের সময় মোটর সাইকেল থেকে শিশুটি পরে গেলে কোন রেলিং না থাকায় শিশুটি নলজুর নদীর প্রবল শ্রুত ও বন্যার পানিতে পরে যায়।
সাথে সাথে পিতা মুজিবও পানিতে লাফ দিয়ে নদীতে পড়ে তার আদরের শিশু সন্তানটি উদ্ধারে সমর্থ হয়।
ঝুঁকিপূর্ণ ও চলাচলে অনুপযোগী সেতুতে প্রায়ই দূর্ঘটনা ঘটলেও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এর দায় নিতে অনীহা।
এ ঘটনার ১ দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এ সেতু মেরামত কিংবা দু-পাশে নিরাপত্তার জন্য রেলিং এর ব্যবস্থা গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুক্তভোগী জনসাধারণ বলেন, এই শিশুটি বেঁচে থাকার কথা নয়। বাচ্চাটিকে সয়ং আল্লাহ রক্ষা করেছেন।
নদীতে এতো পানি ও বন্যার শ্রুত ছিল।
তবে সেতুর রেলিং থাকলে শিশুটি পানিতে পরতোনা।
কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে এই দূর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য : জগন্নাথপুর নলজুর নদীর উপর থাকা ডাকবাংলো সেতু ধেবে যায় প্রায় ২ বছর আগে।
খাদ্য গোদামের সামনের মূল ব্রীজটি হাতিরঝিল আদলে নতুন ব্রীজ নির্মানের জন্য ভেঙে, নতুন কাজ শুরু হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার জন্য বিকল্প হিসাবে জোড়াতালি দিয়ে একটি ডাইভারসন করা হয়েছিল, এটাও পানির নীচে।
একমাত্র এই ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, জনসাধারণ যাহাতে নিরাপদে চলাচল করতে পারে সেটা দেখছি।

স্থানীয় কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, মেয়র (আক্তার হোসেন) মহোদয়ের সাথে আলাপ করছি, সেতুর দু-পাশে রেলিং বাঁশ দিয়ে হলেও মানুষ অনেকটা নিরাপদ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD