1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

রৌমারীতে হাসপাতালে যাওয়ার পথে ভাঙ্গা সাঁকোয় সন্তান প্রসব

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাঁশ ও কাঠের ভাঙ্গা সাঁকো দিয়ে হেটে পাড় হওয়ার সময় সাঁকোর মাঝেই সন্তান প্রসব হওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৬ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ায় কদমতলী খালের উপর থাকা সাঁকোর উপর এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্তান প্রসব হওয়া ওই নারীর নাম বিলকিছ বেগম, তার স্বামীর নাম সাইজ উদ্দিন।
স্থানীয়রা লোকজন জানান, এটি বিলকিছ বেগমের প্রথম কন্যা সন্তান। বিলকিছ বেগমের স্বামীর বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর গ্রামে।
সে সন্তান সম্ভবা হওয়ায় কয়েক দিন আগে রৌমারী সদর ইউনিয়নের শুতির পাড়ে তার বাবা আহমদের বাড়িতে আসেন।
শনিবার দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলে কযেকজন মিলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিল।
কিন্তু সাঁকোটি ভাঙ্গা থাকায় সাঁকোর উপর কোন যানবাহন চলাচল করতে পারে না।
এ কারনে বিলকিছ বেগমকে নিয়ে হেটে সাঁকোর পার হচ্ছিলেন তার আত্মীয়সহ কয়েকজন মহিলা।
পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর উপর শুয়ে পড়েন বিলকিছ বেগম।
স্থানীয়দের সহায়তায় সাঁকোর উপরই তার সন্তান প্রসব হয়।
বিলকিছের বাবা আহমদ আলী জানান, যাদুর চরে আমার মেয়েকে বিয়ে দিয়েছি।
সে সন্তান সম্ভবা হওয়ায় তাকে আমার বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম। মেয়ের প্রসব বেদনা ওঠায় তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সাঁকোর উপর মেয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সাঁকোর উপর সন্তান প্রসবের ঘটনা নিয়ে ফেসবুক লাইভে আসেন।
পড়ে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি জানান, এই সাঁকোটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তর কোন ব্যবস্থা নেয়নি।
এর ফল শ্রুতিতে এ ঘটনা।
আমরা চাই এই ব্রীজটি দ্রুত নির্মাণ করা হোক।
তাহলে আর প্রসুতি মা বা অসুস্থ রোগীরা গাড়িতে করে হাসপাতালে যেতে পারবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুজাউল সুজা জানান, এটা খুবই দু:খ জনক ঘটনা।
ঘটনা শোনার পর আমি নিজেই ঘটনাস্থলে এসেছে। এই সাঁকো দিয়ে পার্শ্ববতী বহু মানুষ চলাচল করলেও ব্রীজ নির্মাণ করা হয়নি। আমরা চাই দ্রুত সাঁকোর জায়গায ব্রীজ নির্মাণ করা হোক।
রৌমারীর শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম জানান, আমি খবর পাওয়ার পর বিলকিছ বেগম ও তার সদ্য ভুমিষ্ট সন্তানকে দেখতে গিয়েছি।
এই ভাঙ্গা সাঁকোর কারনে তাকে সাঁকোয় সন্তান প্রসব করতে হয়েছে।
আমি সাঁকোর জায়গায় ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে যোগাযোগ করবো।
এখানে একটি ব্রীজ অতীব জরুরি বলে আমি মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD