1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৮ জুয়ারি গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪৯৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

রোববার (৭ জুলাই) রাতে পুলিশের রাত্রীকালিন টহল অবস্থায় গোপন সংবাদ পায় যে, উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের ফারুক মিয়ার বাড়িতে টাকা দিয়ে জুয়া খেলা চলছে।
এমন সংবাদের ভিত্তিতে ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় ও এস আই রফিজুল মিয়া, সজীব মিয়া, এ এস আই হাসান আলী, মোঃ নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি মালিক ফারুক মিয়ার দু-তলা বাড়ীর নিচতলার বারান্দার একটি কক্ষের ভিতরে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়ারীকে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত থেকে ব্যবহৃত
একটি সাদা বর্ণের বিছানার চাদর ও চাদরের উপরে থাকা নগদ- ১,৩০,৭২০/- (একলক্ষ ত্রিশ হাজার সাতশত বিশ) টাকা ও ৪ ব্রান্ডের তাস এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫০ (পঞ্চাশ) টি তাস বর্ণিত ঘটনাস্থল থেকে উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে আসামী ও আলামত নিজ হেফাজতে নেয়া হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত মিসকন্দর আলীর ছেলে আমির (৫২), পৌরসভার জগন্নাথপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), ৩ নং মীরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩১), ২ নং পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত আব্দুর নূর এর ছেলে মোঃ রাজু মিয়া (২২), ৯ নং পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে মোঃ সাদিক মিয়া (৩১), সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোলারবাজার ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ দিলদার হোসেন (২৮), ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর (বাগাউড়া) গ্রামের মৃত ছন্তর মিয়ার ছেলে ছুরত মিয়া (৫০), ৪ নং দীগলবাক ইউনিয়নের কসবা গ্রামের আলকাছ উল্লাহর ছেলে সানকার মিয়া (৪৩)।

আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং- ০৬, তারিখ- ০৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-The Public Gambling Act,1867 Gi 3/4 ধারায় মামলা রুজু করা হয়েছে।

আজ সোমবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
যে কোন অপরাধ দমনে পুলিশ সচেষ্ট রয়েছে।
অপরাধী যেই হোক কোন ছাড় নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD