1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মদ্যপান অবস্থায় গ্রেফতারের পর সাজা ভোগ প্রধান শিক্ষকের, সমালোচনা ঝড়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৮২ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
অঞ্জন তালুকদার পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা দেন মানুষের মতো মানুষ হতে। কিন্তু তিনি নিজেই সার্বক্ষণিক অনৈতিক কাজে লিপ্ত থাকেন। মধ্যপান করে ধরা র‌্যাবের হাতে খেয়ে সাজা ভোগ করেছেন তিনি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দীঘলবাগ (খ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন তালুকদার। আর তাকে নিয়ে উপজেলাজুড়ো বইছে আলোচনা ও সমালোচনা ঝড়।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদ নগর গ্রামের মৃত গণেশ তালুকদারের ছেলে অঞ্জন তালুকদার, তিনি বর্তমানে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (খ) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছেন।

সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা গ্রামের পাকা রাস্তার পাশ থেকে মদ সেবন করা অবস্থায় র‌্যাব ৯ গ্রেফতার করেন। পরে তিনি প্রায় একমাস জেল হাজতে থেকে জামিনে বেড়িয়ে আসেন।

বিদ্যালয়ের সহসভাপতি সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসারের দরখাস্ত থেকে জানা যায়, তিনি বিদ্যালয়ে যোগদান করার পর থেকে নিয়মিত অনুপস্থিত থাকতেন। প্রায় সময় মদ পান করে বিদ্যালয়ে এসে অভিভাবকসহ শিক্ষার্থীর সাথে বাজে ব্যবহার করতেন। তিনি ২০১৮ সাল থেকে বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, একজন শিক্ষক যদি মাদকে আসক্ত হয় এবং মদ পান করে তাহলে ছাত্রদের কি শিক্ষা দিবে। নিয়মিত বিদ্যালয়ে আসতেন না। এ বিষয়ে জানতে চাইলে তিনি রাগান্তি হতেন। তিনি বলেছিলেন আমি কাউকে ভয় পাইনা। আমার ইচ্ছামত বিদ্যালয় বন্ধ করবো চালু করবো। বড় খারাপ লোক এই প্রধান শিক্ষক।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি অভিভাবক কমিটির সহসভাপতি আখলাকুর রহমান খান জানান, একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। তিনি যদি নিয়মিত মদ পান করে বিদ্যালয়ে আসেন? জাতি তার কাছ থেকে কিভাবে শিক্ষিত হবে। এ ছাড়াও উনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আমি অভিভাবকের পক্ষে জেলা শিক্ষা অফিসার বরাবরে দরখাস্ত দিয়েছি। এ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই।

এ ব্যাপারে জানতে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই উপজেলায় আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নাই। আগামী কাল বিস্তারিত জেনে আপনাদের জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD