1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

কৃষকরাই বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা –এম এ মান্নান এমপি

  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৭৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমান পরিকল্পনা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, কৃষকরাই বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা।
লাঙ্গন কাঁধে নিয়ে তারাই মুক্তিযুদ্ধে গিয়েছিল।
তারা দেশের জন্য যুদ্ধ করেছে, কিন্তু কিছু খারাপ লোক মুক্তিযোদ্ধা হিসাবে সুবিধা ভোগ করছে।
আমরা চাই স্বাধীন দেশে সকল মানুষ ন্যায় বিচার পাবে।

তিনি বলেন, সব শ্রেণী-পেশার মানুষ যাহাতে ন্যায় বিচার পায় সেদিকে সরকার নজর রাখছে।
শেখ হাসিনার সরকারের কাছে কেউ বঞ্চিত হবেনা।
কৃষকরা তো ভাতাও পায়না, বাড়তি কোন ধরনের সুযোগ-সুবিধাও পায় না।
এই বঞ্চিত কৃষকদের অল্প হলেও কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করছি।

তিনি আরো বলেন, কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিকেও আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
মাঠ পর্যায়ে আন্তরিকতার সাথে এসব কর্মসূচী বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

আজ বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঁঙ্গনে সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৩-২৪ ইং অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সা-আধ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও প্রায় ৩ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD