1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশাসনিক থানা ও ইউএনও অফিসে সৌজন্যে সাক্ষাত

  • আপডেটের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য বিদায়ী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতন-পরবর্তী দেশের বিদ্যমান অস্থিরতায় সংখ্যালঘুদের নিরাপদে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্দির, গির্জায় পাহারা দিয়ে নিরাপত্তায় সহ প্রশাসনিক থানা ও ইউএনও অফিসে সৌজন্যে সাক্ষাত করেছেন।

বুধবার (৭আগষ্ট) বিকালে থানার অফিসার ইনজার্চ মো. আমিনুল ইসলামের সাথে সৌজন্যে সাক্ষাতের সময় উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হোসাইন আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দিলোয়ার হোসাইন, পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু তাইদ, চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, পেশাজীবি সভাপতি কবির উদ্দিন, আইবি ডব্লিউএফ এর উপজেলা সভাপতি জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন সহসভাপতি আহমদ হোসেন আকমল স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

এসময় জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সন্তুষ্টি প্রকাশ করেন থানার অফিসার ইনচার্জ। এসময় জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সর্বস্তরের জনশক্তিকে নৈতিক শক্তি, মৌলিক মানবীয় গুণাবলী ও জাগতিক উপায় উপকরণে শানিত করে দেশে জনকল্যাণমূলক সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের যোগ্য করে গড়ে তুলছে। ‘জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী’ এই স্লোগানকে সামনে রেখে আমরা সমাজের ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও মজলুম সকল মানুষের মুখে হাসি ফুটাতে সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD